
আজ ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক সাব- ইন্সপেক্টর হতে ইন্সপেক্টর পদে পদোন্নতি প্রাপ্ত নারায়ন চন্দ্র দাশ কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
Leave a Reply