
নিজস্ব প্রতিবেদক, বন্দর:
নারায়ণগঞ্জের বন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ বোতল বিক্রয় নিষিদ্ধ ফেনসিডিলসহ জামাল হাওলাদার (২৭) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত এসব ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
১৮ অক্টোবর (রবিবার) বিকেলে বন্দরের মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকা থেকে ডিবি পুলিশ “ক” জোনের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।
আটককৃত জামাল হাওলাদার বরিশাল জেলার বাবুগঞ্জ থানার টেংগরখালী বড়বাড়ি এলাকার শাহজালাল হাওলাদারের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি “ক” জোনের একটি দল মদনপুর ফুলহর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জামাল হাওলাদারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১৫ বোতল অবৈধ ফায়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক বহন ও বিক্রয়ের সাথে জড়িত ছিল। অবৈধ মাদক উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে বন্দর থানায় একটি মামলা (এজাহার) দায়ের করা হয়েছে।
Leave a Reply