1. admin@bdallnews24.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

​৪ কেজি গাঁজাসহ ফতুল্লার ‘কোবরা বাহিনী’র ৩ সদস্য ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭৪ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি (গোয়েন্দা) পুলিশের এক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ সক্রিয় ‘কোবরা বাহিনী’র তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
​আজ (১৩ অক্টোবর) মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন কুতুবআইল কাঠেরপুল এলাকায় এ সফল অভিযান পরিচালনা করা হয়।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় জেলাজুড়ে পরিচালিত মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়। ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার জনাব হাসিনুজ্জামান-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং এসআই মিজানুর রহমান, পিপিএম ও এসআই মফিজুল ইসলাম, পিপিএম-এর যৌথ নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুতুবআইল কাঠেরপুল সাকিনে অভিযান চালায়। এ সময় ফতুল্লার অপরাধ জগতের সন্ত্রাসী ও মাদক চক্র ‘কোবরা বাহিনী’র তিন সক্রিয় সদস্যকে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতদের পরিচয়:
১. উজ্জল গাজী (২৮) — পিতা: মৃত চাঁন মিয়া গাজী, মাতা: ছালেহা বেগম। সাং: রামারবাগ (মিশর গার্মেন্টস সংলগ্ন), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।
২. রাসেল আঁকন (৪০) — পিতা: মৃত কাসেম আঁকন, মাতা: কদবানু বিবি। স্থায়ী সাং: সারিকখালী, থানা ও জেলা: পটুয়াখালী। বর্তমান সাং: কাঠেরপুল, মেট্রো গার্মেন্টস সংলগ্ন (হাজী হাসেমের বাড়ির ভাড়াটিয়া), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।
৩. সানি (২৭) — পিতা: মো. রিপন। সাং: রামারবাগ (মেট্রো গার্মেন্টসের সামনে), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
​মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের ঘটনায় ডিবি’র এসআই মিজানুর রহমান, পিপিএম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এর প্রেক্ষিতে ফতুল্লা মডেল থানায় মামলা নং-৩৫ (তারিখ: ১৩/১০/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost