
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর পক্ষে আদালতে শুনানিতে অংশ নেওয়ার পরপরই বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে (১৪ অক্টোবর মধ্যরাতে) জেলা গোয়েন্দা ও ফতুল্লা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। বর্তমানে তিনি ফতুল্লা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
জানা গেছে, গত ১৩ অক্টোবর নারায়ণগঞ্জ জজ কোর্টে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর একটি মামলার শুনানিতে তাঁর আইনজীবী হিসেবে অংশ নেন জিয়াউল ইসলাম কাজল। আদালতে শুনানি শেষ করে রাতে বাসায় ফেরার পর পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল শুধু নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্যই নন, তিনি নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হিসেবে শহরের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে দীর্ঘদিন ধরে সোচ্চার ও প্রতিবাদী ভূমিকা পালন করে আসছেন।
হঠাৎ করে গভীর রাতে তাঁকে আটকের কারণ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে কিছু জানায়নি। তবে আইভীর পক্ষে আদালতে আইনি লড়াইয়ে অংশ নেওয়ার কারণেই তাঁকে আটক করা হয়েছে কি না, তা নিয়ে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ফতুল্লা থানা পুলিশ সূত্রে জানা গেছে, তাঁকে আটকের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
Leave a Reply