
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সোলেমান (৩২)-কে গ্রেফতার করেছে।
শনিবার (১০ অক্টোবর, ২০২৬) নারায়ণগঞ্জ পশ্চিম দেওভোগ পশ্চিম নগর এলাকা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোলেমান ওই এলাকার আঃ মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সোলেমান নারায়ণগঞ্জ আদালতের সিআর মামলা নম্বর ১৫৫৮/২০২৬-এর ওয়ারেন্টভুক্ত আসামি। নারায়ণগঞ্জ পশ্চিম দেওভোগ মাদ্রাসা অটো স্ট্যান্ড মোড় এলাকার শেখ মোঃ কুদ্দুস মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোঃ ওমর ফারুক (৩৬) বাদী হয়ে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২৭, ৩৮০ ও ১০৯ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply