1. admin@bdallnews24.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সিরাজদিখানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৩।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৭ Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
​বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরণের খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিরাজদিখান থানা পুলিশ।
​গ্রেপ্তারকৃতরা হলেন— হিরণের খিলগাঁও এলাকার মৃত শেখ মোসলেমের ছেলে মোঃ আয়নাল (৫৫), তার স্ত্রী মোসা. ইয়াছমিন বেগম (৫০) এবং চম্পকদি এলাকার মৃত আলী হোসেনের ছেলে জামাল (৩১)।
​পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই (নিঃ) হাসনাইন আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হিরণের খিলগাঁও গ্রামের শেখ মোসলেমের বসতঘরের পেছনের খালি জায়গায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ উল্লেখিত ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost