1. admin@bdallnews24.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জের ২৪০টি মন্ডপে শান্তিময় দুর্গোৎসব: বন্দর ও সিদ্ধিরগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার।

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজা মন্ডপে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় জেলার প্রতিটি থানা এলাকায় কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারদের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের (ওসি) নিবিড় তত্ত্বাবধানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ফলে হিন্দু ধর্মাবলম্বীসহ সব ধর্মের সাধারণ মানুষ গভীর রাতেও নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন পূজা মন্ডপ দর্শন ও ঘুরে দেখতে পারছেন।

উৎসবের মহানবমীর দিনে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম সরজমিনে পূজা মন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বন্দর থানাধীন ১নং ঢাকেশ্বরী মন্দির এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন শ্রী শ্রী রামকানাই জিউর বিগ্রহ মন্দির পূজা মন্ডপে যান এবং ভক্ত ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক, জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে পুলিশ সুপার জানান, জেলাবাসীকে একটি শান্তিপূর্ণ ও আনন্দময় পূজা উপহার দিতে পুলিশ প্রশাসন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost