1. admin@bdallnews24.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

অপরাধ দমনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৮৩ Time View

​নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে প্রতিদিন জেলাজুড়ে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান, যা থেকে গ্রেপ্তার হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদক ব্যবসায়ীরা।
​অনুসন্ধানে জানা যায়, বর্তমানে নারায়ণগঞ্জের বিভিন্ন মহল্লায় মাদকের বিস্তার আশঙ্কাজনক রূপ নিয়েছে। হাত বাড়ালেই মেলে হরেক রকমের মাদকদ্রব্য। উদ্বেগজনক বিষয় হলো, এই মাদক চক্র ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহার করা হচ্ছে স্থানীয় কিশোর গ্যাংদের।
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই এসব এলাকার অপরাধী ও মাদক স্রোত রুখতে অভিযানে যাচ্ছে, তখনই তারা বাধার মুখে পড়ছে। ইতিমধ্যে একাধিক অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে এসকল বাধা ও হামলা উপেক্ষা করেই শহরের প্রতিটি অলিগলিতে যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।
​জেলা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—অপরাধী, মাদক ব্যবসায়ী কিংবা কিশোর গ্যাংয়ের পেছনে যে-ই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। নারায়ণগঞ্জবাসীকে নিরাপদ ও অপরাধমুক্ত শহর উপহার দিতে এই অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost