1. admin@bdallnews24.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৮২।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

বিশেষ সংবাদদাতা, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ মোট ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও হেরোইন।
​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর (রবিবার) পরিচালিত এ বিশেষ অভিযানে ২০৮ পিস ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা এবং ১২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
​গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৩ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামি, ৮ জন নিয়মিত মামলার আসামি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্য, ২ জন চোর, ১ জন ছিনতাইকারী এবং অন্যান্য ধারায় ১ জন আসামি রয়েছেন।
​বিভিন্ন থানার অভিযানের বিস্তারিত:
​সোনারগাঁও থানা: ১০৮ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ২ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।
​রূপগঞ্জ থানা: ১০০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী, ২ জন চোর এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
​সিদ্ধিরগঞ্জ থানা: ১২ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ২ জন সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
​ফতুল্লা মডেল থানা: ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
​বন্দর থানা: ১২০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ২ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
​নারায়ণগঞ্জ সদর থানা: ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ১ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
​আড়াইহাজার থানা: ১ জন মাদকসেবী এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
​জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যেই এ বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost