1. admin@bdallnews24.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ফতুল্লায় পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর সময় ১টি বিদেশি পিস্তল সহ দুইজন গ্রেফতার।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৬ Time View

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর সময় ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে জসিম (২৪) নামে এক অস্ত্রধারী পায়ে গুলিবিদ্ধ হয় এবং তিন পুলিশ সদস্য আহত হন।
​শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর রেলস্টেশনের পশ্চিম পাশের মাওলানা আব্দুর রহমানের বাড়ির সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।
​গ্রেপ্তারকৃতরা হলেন—ফতুল্লা থানার ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম (২৪) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
​পুলিশ সূত্রে জানা যায়, ইসদাইর রেলস্টেশন এলাকায় জসিম ও মোহনসহ ২০-২৫ জনের একটি মাদক ব্যবসায়ী চক্র অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা আভিযানিক দলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে।
​এ সময় পুলিশ সদস্যদের আত্মরক্ষার্থে আভিযানিক দলের এসআই (নিঃ) মোঃ রফিক, বিপিএম ও এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার নিজেদের সরকারি পিস্তল থেকে পাল্টা ৫ রাউন্ড গুলি ছেন। গোলাগুলির একপর্যায়ে অস্ত্রধারী জসিম তার ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হলে অন্যান্য সহযোগীরা পালিয়ে গেলেও পুলিশ জসিম ও মোহনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
​এ ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশের ৩ জন সদস্য আহত হয়েছেন। পরে গ্রেপ্তারকৃত জসিম ও মোহনদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
​আহত পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ আসামি জসিমকে চিকিৎসার জন্য ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
​ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও তাদের পলাতক সহযোগীদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা এবং সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost