1. admin@bdallnews24.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

মাদক ব্যবসারীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৬১ Time View

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পুলিশের আত্মরক্ষার্থে ছোড়া গুলিতে জসিম (২৪) নামে এক অস্ত্রধারী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় জসিম ও তার সহযোগী মোহনকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে পুলিশ। গোলাগুলির ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন।
​শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ইসদাইর রেলস্টেশন সংলগ্ন আরবান স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
​পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরবান স্কুলের সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত কয়েক রাউন্ড গুলি ছোড়ে অস্ত্রধারীরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা ৮ রাউন্ড গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলিতে জসিমের উরুতে গুলি লাগে এবং ঘটনাস্থলেই পুলিশ তাকে ও তার সহযোগী মোহনকে কাবু করে গ্রেফতার করে।
​ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
​এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ অভিযুক্ত জসিমকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর (৩০০ শয্যা) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost