1. admin@bdallnews24.net : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে বিরোধ পূর্ণ জমিতে গৃহ নির্মাণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৫ Time View

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে বিরোধ পূর্ণ জমিতে গৃহ নির্মানের চেষ্টা করছে প্রতিপক্ষরা। গত শুক্রবার সকালে উপজেলা কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের মৃত. একেএম আনছার উদ্দীনের ছেলে কৃষক সামছুদ্দীন অভিযোগ করে জানান-একই গ্রামের প্রতিপক্ষ মাসুম, মিলন দীর্ঘ দিন ধরে তাদের ভিটাবাড়ীর ৮ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে রায়টা মৌজায় ৪৯৭৯ দাগে ১৬শতকের মধ্য ৮শতক জমি পৈত্রিক সূত্রে মালিক উল্লেখ্য করে সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় একটি দেওয়ানি ১২৯/২৬ নং মামলা দায়ের করেন। ওই মামলায় কলারোয়া থানা পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিপক্ষ মাসুম ও মিলন দফাদার গং এর নামে নোর্টিশ প্রদান করেন। এদিকে এই নোর্টিশ পাওয়ার পরে সে আদালত ও থানা পুলিশের আদেশ অমান্য করে ওই বিরোধ পূর্ণ জমিতে গৃহ নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। এতে বাধা দেওয়া সে ক্ষিপ্ত হয়ে খুন জখমের হুমকি দিচ্ছে। মামলার বাদী সামছুদ্দীন এ ঘটনায় ন্যায় বিচার পাওয়ার আশায় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost