1. admin@bdallnews24.net : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ, পুলিশ সুপারের কাছে আবেদন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৮ Time View
Oplus_131072

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর রোড, ইস্পাহানী এলাকার বাসিন্দা মোঃ রমজান মিয়া, জেলা প্রশাসকের কার্যালয়ে আত্মসমর্পণের আবেদন করেছেন! তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন গণমাধ্যম কর্মীদের কাছে, সেই সাথে তিনি ভবিষ্যতে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, মোঃ রমজানের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৩ সালের এবং আরও প্রায় ১০টি মাদকসংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আত্মসমর্পণপত্রে তিনি জানান, বর্তমানে তিনি কোনো ধরনের মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত নন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না। যদি পুনরায় এমন কর্মকাণ্ডে জড়িত হন, তবে আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসী তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিলে,তিনি তা মেনে নেবেন বলেও আবেদনপত্রে উল্লেখ করেছেন।
এছাড়া তিনি ভবিষ্যতে সৎ পথে উপার্জন করে স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে যথাযথ সহায়তা চেয়ে আবেদন করেছেন তিনি।জেলা প্রশাসন বলেন – যদি তিনি ভালো হয় তাহলে অবশ্যই তাকে সুযোগ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost