1. admin@bdallnews24.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭৩ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর সমাবেশ আলোচনা সভা ও মুনাজাতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই দেশের বিশিষ্ট ক্রীড়াবিদ প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা কৃষক দলের উদ্যোগে উপজেলা সদরের হাসপাতাল এলাকায় নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম এতে প্রধান অতিথি এবং সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস, এম, হান্নান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ রাজু এতে সভাপতিত্ব করেন।

সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস সাজুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ও মহাদেবপুরে এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এফআই সবুজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, সদস্য সচিব রিপন মাহমুদ, কৃষক দল নেতা আবুল বাশার প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিবুল আলম লিটন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিয়াকত আলী বাবলু প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost