
নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার পোরশা উপজেলায় প্রায় ২০ কেজি ওজনের একটি কষ্টিপাথর সদৃশ হিন্দু ধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল আনুমানিক সারে ৩ টার সময় স্থানীয় লোকজন মোবাইল ফোনে পোরশা থানার অফিসার ইনচার্জকে জানান যে, থানাধীন ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর কানা পাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদামাটির নিচে একটি মূর্তি পড়ে আছে।
সংবাদ পেয়ে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে পোরশা থানার অফিসার ইনচার্জ পুলিশ ফোর্স নিয়ে বিকাল আনুমানিক ৪:০৫টায় ঘটনাস্থলে যান। সেখানে কাদামাটির নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক বড ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম। এর আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা। বর্তমানে মূর্তিটি পোরশােয থানায়েযে সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে পরবর্তীযেে আইনগত কার্যক্রমে চলমান।
Leave a Reply