1. admin@bdallnews24.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

অস্ত্র নিয়ে আতঙ্কের ভিডিও তৈরি করে গ্রেফতার ২ যুবক।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯৪ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:সামাজিক যোগাযোগ মাধ্যমে প্লাস্টিকের খেলনা অস্ত্র হাতে আতঙ্কের ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। ভিডিও দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট দেওভোগে লেক পার্কে এলাকায় প্লাস্টিকের অস্ত্র হাতে দুই তরুণের ঘোরাঘুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় আইসিটি শাখার একটি টিম প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ভিডিও নির্মাতা ও অভিনয়কারীদের পরিচয় শনাক্ত করে।
​গ্রেফতারকৃতরা হলেন—ভিডিওর নির্মাতা মোঃ লিমন তোহা (২২), পিতা: মোঃ শামীম আহম্মেদ, সাং: বন্দর বাজার এবং অস্ত্র হাতে থাকা মোঃ ইয়াছিন মোল্লা (২৩), পিতা: মোঃ স্বপন মোল্লা, সাং: বন্দর ফায়ার সার্ভিস গলি, থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ।
​তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গত ২৮ আগস্ট রাত ১০:৩৫ ঘটিকায় শহরের ২ নং রেলগেট এলাকা থেকে ওই দুই তরুণকে আটক করে।
​পুলিশ কর্মকর্তা জানান, শটগান ও এসএমজি সাদৃশ্য প্লাস্টিকের খেলনা অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল। বিনোদনের নামে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং শিশুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। অস্ত্রটি খেলনা হলেও তা দিয়ে আতঙ্ক ছড়ানো গুরুতর অপরাধ।
​এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost