
স্টাফ রিপোর্টারঃ গতকাল ০৩ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জের ঐতিহাসিক হাজীগঞ্জ কিল্লায় নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর ৩৪ তম সাহিত্য সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত অতিথিদের জন্য আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিশিল্পী সানজিদা রসুল। আয়োজনে স্বাগত বক্তব্য পেশ করেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কবি ও শিশুসাহিত্যিক মালেক মাহমুদ, কবি ও সংগঠক কাজী নাজিম উদ্দিন সুমন, কবি ও সংগঠক সাব্বির আহমেদ সেন্টু, কবি ও কথাসাহিত্যিক সৈয়দ আহসান কবীর, কবি ও গবেষক ডা: বশির আহমেদ তুষার, কবি ও সংগঠক কাজী আনিসুল হক,কবি ও সংগঠক কাজী ছাব্বীর,
কবি ও সংগঠক শফিকুল ইসলাম আরজু,
নাট্যব্যক্তিত্ব সুকুমার মল্লিক রতন দাদু,কবি মাহফুজ ইকরাম, কবি ও মুকাভিনেতা জহিরুল ইসলাম মিন্টু, কবি ও ছড়াকার নজরুল ইসলাম শান্তু, কবি ও সংগঠক রমজান বিন মুজাম্মেল,
কবি ও ছড়াকার চঞ্চল মেহমুদ কাশেম, কবি ওমর ফারুক আল মামুন, কবি ও আবৃত্তিশিল্পী মিথুন খান, কবি রওশন আরা, কবি ও সাংবাদিক এম আর হায়দার রানা, কবি মোস্তফা কামাল সোহাগ, কবি নুর ইসলাম বাদল,কবি পিংকি আক্তার, বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, কবি জয়নুল আবেদীন জয়, কবি ও শিক্ষিকা লুবনা আক্তার সুমি,
কবি সামিয়া ইসলাম,কবি মোহাম্মদ নাজমুল হাসান (রুমি) কবি গিয়াসউদ্দিন খন্দকার, কবি এম ডি সোহেল,কবি জুয়েল রানা,কবি রাশিদা বেগম,কবি খান মাহমুদ, আবদুল্লাহ ইবনে ওমর, কামরুল হাসান সহ আরো অনেকে ….
সবাই নিজ নিজ লেখাপাঠ করেন। ঐতিহাসিক হাজীগঞ্জ কিল্লার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন স্থানীয় কবি লেখকরা।
সুন্দর আয়োজন। সবাই প্রশংসা করেন। আয়োজনে সভাপতিত্ব করেন কবি মোঃ জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠান পরিচালনা করেন কবি ইকবাল হোসেন রোমেছ।