দেওভোগ মাদ্রাসায় শেষ মাথায় ভয়াবহ চুরি।ভিডিও সহ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২১
  • 1301 বার পঠিত

গত (২৬ফেব্রুয়ারি) পশ্চিম দেওভোগ মাদ্রাসার শেষ মাথা এলাকায় আব্দুল মজিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল সালাম বেপারী ফ্ল্যাটে  ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।এই বেপারে আব্দুল সালাম বেপারী ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ করেছেন।তার অভিযোগে তিনি (আব্দুল সালাম বেপারী) উল্লেখ্য করেন আমি গত ২৬/০২/২০২১ ইং তারিখে সন্ধ্যা অনুমান ৬.০০ ঘটিকার সময় আমি আমার ফ্ল্যাটে তালা বন্ধ করে দোকানে চলে যাই। পরবর্তীতে দোকান থেকে রাত আনুমান ১২.১০ ঘটিকার সময় বাসায় এসে দেখতে পাই অজ্ঞাত নামা চোর/চোরেরা আমার ফ্ল্যাটে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমার ঘরের একটি ষ্টীলের আলমারীর লক ভেঙ্গে নগদ এক লক্ষ বাইশ হাজার টাকা ও আমার মাটির একটি ব্যাংকে থাকা নগদ বিশ হাজার টাকা, স্বর্ণের একটি হার, রুপার ৫টি চেইন যাহার মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা সহ আমার ডাচ্ বাংলা ব্যাংক এর এটিএম কার্ড ও প্রয়োজনীয় দলিল পত্রাদী চুরি করে নিয়ে যায়।সূত্রে আরো জানা যায় একটি চক্র বেশ কয়েক মাস যাবত  পশ্চিম দেওভোগের এলাকায় বিভিন্ন বাসায় এই রকম ভয়াবহ চুরি করে আসছে।

নিউজটি সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করুন।

এই ক্যাটাগরীর আরো খবর