
বিশেষ প্রতিনিধি মো: শাহ আলমঃ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার খাদ্য অধিদপ্তরের ডিলারের মাধ্যমে চাউল বিতরণের অনিয়মের অভিযোগ। খাদ্য অধিদপ্তরের নিয়োগকৃত ডিলার মো: আব্দুল হামিদ এর ব্যাপারে বিস্তর অনিয়মের অভিযোগ। সড়-জমিনে গিয়ে দেখা যায় একজন ব্যক্তিকে দেওয়া হয় তিন কেজি চাউল অথবা ৪ কেজি আটা। কিন্তু খাদ্য অধিদপ্তর এর নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি চাউল ও পাঁচ কেজি আটা ক্রয় করতে পারবে। চাউল ও আটা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় কোন ব্যক্তি যদি চাউল নেওয়ার পর, আটা নিতে চায় তাহলে তার সাথে খারাপ আচরণ করা হয়, আবার কেউ যদি আটা নেওয়ার পরে চাউল নিতে চায় তার সাথেও একই ব্যবহার করা হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য পরিদর্শক এর কাছে জানতে চাইলে তিনি সাথে সাথে আব্দুল হামিদ কে মুঠোফনে কল করেন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পেলে ডিলার বাতিল হতে পারে এ বিষয়ে সতর্ক করেন। জনমনে প্রশ্ন খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত প্রতিদিনের এক টন চাউল ও দুই টন আটা এতদিন যাবত কম দেওয়া হলো এই আটা ও চাউল গেল কোথায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা বলেন সরকার আমাদের মত গরিব মানুষের জন্য ৩০ টাকা কেজি চাউল ও ২৪ টাকা কেজি আটার ব্যবস্থা করেছেন কিন্তু এই চাউল ও আটা যদি ডিলার বিক্রি করে দেয় তাহলে আমরা কি করে পাবো। ক্রেতা সাধারণ ডিলারের উপযুক্ত শাস্তির দাবি করেন।