না:গঞ্জ-৪ আসনে গনঅধিকার পরিষদের মনোনয়ন নিলেন আরিফ।

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
  • 276 বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৪ আসনে গণঅধিকার পরিষদ থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ ভূইয়া। সোমবার (২৪ নবেম্বর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণঅধিকার পরিষদের পল্টনস্থ কেন্দ্রীয় কর্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ ভূইয়া সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মো:আব্দুর রহমান ভূইয়ার ছেলে ও স্থানীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ ভূইয়া বলেন, গণঅধিকার পরিষদ গণমানুষের দল। জনসাধারণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। গণঅধিকার পরিষদে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ঠাঁই নাই।নারায়ণগঞ্জ-৪ বাংলাদেশের সংসদ (জাতীয় সংসদ) প্রতিনিধিত্বকারী একটি নির্বাচনী এলাকা।এ আসনের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান কর্মকান্ড অনুযায়ী গণঅধিকার পরিষদকেই বেছে নিবে বলে আমি আশাবাদী।বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ গড়তে এবং প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ করতে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি।আমি মনোনয়ন চেয়েছি, দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আশাকরি দলের সম্মান বজায় রাখতে পারব।

নিউজটি সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করুন।

এই ক্যাটাগরীর আরো খবর