টেলিভিশন রিপোর্টার্স ইউনিট টাঙ্গাইল নর্থ-এর নতুন কমিটি ঘোষণা মোহাম্মদ নাজিবুল বাশার।

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
  • 53 বার পঠিত

টাঙ্গাইল সংবাদদাতাঃ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং স্থানীয় সাংবাদিকতার উন্নয়নে কাজ করার লক্ষ্যে গঠিত হলো টেলিভিশন রিপোর্টার্স ইউনিট টাঙ্গাইল নর্থ-এর নতুন কার্যনির্বাহী কমিটি। সম্প্রতি এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়, যেখানে অভিজ্ঞ ও তরুণ সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী নেতৃত্ব গঠন করা হয়েছে। ১৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় ঘাটাইলে আনন্দ টিভির প্রতিনিধির আবু শোয়েব ডন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটিতে এতে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক হাবিবুর রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সাধারণ সম্পাদকের গুরু দায়িত্ব পেয়েছেন মোহনা টিভির ঘাটাইল প্রতিনিধি গোলাম মোস্তফা, যিনি সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়াও, নাজিবুল বাশার সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি শুধু টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্যই নন, তিনি ‘প্রতিদিনের বাংলাদেশ ডিজিটাল’-এর মধুপুর প্রতিনিধি হিসেবেও পরিচিত। তাঁর এই বহুমুখী অভিজ্ঞতা সংগঠনের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। এসময় আনন্দ টিভি আবু শোয়েব ডন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। অন্যান্য পদে সহ-সভাপতি আলকামা শিকদার (চ্যানেল এস), মামুন সরকার, লিয়াকত হোসেন জনী (এসটিভি),যুগ্ম- সম্পাদক-মুহাইমিনুল ইসলাম হৃদয় ,হাফিজুর রহমান (এনটিভি অনলাইন), জাহিদুল ইসলাম (গ্লোবাল টেলিভিশন) অর্থ-সম্পাদক রায়হান মিয়া (মাইটিভি), তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিক রাসেল, দপ্তর সম্পাদক সৈয়দ মিঠুন (আরটিভি ক্যামেরা পার্সন) ক্রীড়া সম্পাদক, সোহানুর রহমান সোহান (চ্যানেল এস), ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বকুল (যায়যায়দিন ডিজিটাল), জুলিয়া পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক জুলিয়া পারভেজ (এশিয়ান টেলিভিশন) , প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিপ্লব হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মারুফ হোসেন, কার্যকরী সদস্য কামাল হোসেন (আরটিভি), রশিদ আব্বাসী (এশিয়ান টেলিভিশন) আ: লতিফ তালুকদার (বাংলাদেশের খবর ডিজিটাল) ,আখি আক্তার স্নিগ্ধা (নতুন সময় ডিজিটাল) ফরমান শেখ (কালের কন্ঠ ডিজিটাল) রাজিবুল ইসলাম রিয়াজ (কাজীটিভি), ইয়ামিন হাসান, শফিকুল ইসলাম, মীর আলেয়া পারভীন। নবগঠিত কমিটি টাঙ্গাইল নর্থ অঞ্চলের টেলিভিশন সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। কমিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, এই নতুন কমিটি স্থানীয় সংবাদ পরিবেশনায় আরও স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতা আনয়নে সহায়ক হবে এবং সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক ভূমিকা রাখবে। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করুন।

এই ক্যাটাগরীর আরো খবর