মুন্সীগঞ্জে সবজি বাজার দ্বিগুন, বিপাকে আমজনতা!

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, নভেম্বর ২৯, ২০২১
  • 279 বার পঠিত

তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জে ক্রমেই বেড়ে চলেছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে পাইকারি বাজারে প্রকারভেদে সবজির দাম বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। এতে কৃষক খুশি হলেও নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে দাম।

 

 

 

 

 

তবে বাজারে নতুন সবজি উঠলে কমতে পারে দাম। মুন্সীগঞ্জের শহরের বিভিন্ন বাজার ঘুড়ে দেখা যায়, সকাল থেকেই জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে কৃষকেরা সবজি নিয়ে আসতে শুরু করে বাজারে।

 

 

 

 

বর্তমানে বাজারে সবজির সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। পাইকারি বাজারে লাউ ৪০/৫০, বেগুন ৪৫/৫০ টাকা, টমেটো ৮০/৮৫ টাকা, মুলা ৩০/৩৫ টাকা, ফুলকপি ৪০/৪৫ টাকা, মরিচ ৯০/৯৫ টাকা, লাউ ৩০/৩২ টাকা, বরবটি ৫০/৫৫ টাকা ও পটল ২০/২৫ টাকাসহ নানারকম সবজি বিক্রি হচ্ছে।

 

 

 

 

 

এতে খুশি কৃষক। তবে সবজি কিনতে হিমশিম খাচ্ছে নিম্ম ও মধ্য আয়ের মানুষ। এ ব্যাপারে শ্রীনগর সবজি ব্যবসায়ী তাজুল পাঠান বলেন, বর্তমানে বাজারে যে সবজি বিক্রি হচ্ছে সেই সবজির বীজ ও চারা রোপণের সময় বৃষ্টিপাত হয়। ফলে নষ্ট হয়ে যায় অধিকাংশ সবজি ক্ষেত।

নিউজটি সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করুন।

এই ক্যাটাগরীর আরো খবর