যুব সমাজের উদ্যোগে রাজু প্রধান এর পক্ষ থেকে ২০০ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, মে ১২, ২০২১
  • 741 বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ কাশীপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় রাইসা এন্টার প্রাইজ ও আর বি এস ওয়াইফাই নেট এর প্রোপ্রাইটর রাজু প্রধানের’ উদ্যোগে ২০০শ’ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করে। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিসাস ও কেন্দ্রীয় সাইবার দলের সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর জিসাস সভাপতি মোঃসোহেল মাহাম্মুদ, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি অল নিউজ ২৪ডটনেট এর সম্পাদক মোঃ সানি হোসেন, মোঃ সুমন, মামুন, মোঃ রাসু, মোঃ সবুজ, মোঃ রাসেদ, মোঃ জনি, মোঃ সামিন, মোঃ আল-আমিন, মোঃ রাকিব সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঐসময় মোঃ প্রধান অতিথি সোহেল মাহাম্মুদ বলেন আমরা যারা বিত্তশালী আছি তারা রাজু প্রধানের মতো সমাজের অসহায় মানুষের পাশে এভাবে এগিয়ে আসলে অসহায় মানুষ গুলো দুইবেলা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারতো। তাই আমাদের উচিত সমাজের অসহায় সকল মানুষের পাশে এসে দাড়ানো, আমি সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করবো আমাদের সমাজে বিত্তশালী ব্যক্তিরা এগিয়ে আসুক।

নিউজটি সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করুন।

এই ক্যাটাগরীর আরো খবর