
রিপোর্টার,
মোঃ রুবেল আলী। জেলা সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচন হতে আর মাত্র ৯দিন বাকি। ১৪ ফেব্রুয়ারিতে সকাল থেকে বিকেল পর্যন্ত ইভিএম মেশিনে ভোট দিয়ে মেয়র কাউন্সিলর নির্বাচন করবেন ভোটাররা।
এরই লক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের পক্ষে নেতাকর্মী সমর্থকরা প্রচার প্রচারণা জোরেশোরে চালিয়ে যাচ্ছেন। গণসংযোগে পিছিয়ে নেই নারীরাও। তারাও ওয়ার্ডে বাড়িবাড়ি গিয়ে গণসংযোগ করছেন।
বৃহস্পতিবার ও শুক্রবার ৯ নম্বর ওয়ার্ডের মরদানা গ্রামে শতাধিক নারী নেতাকর্মী বাড়িবাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চান। এ সময় ছাত্রলীগসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।