
মোঃ রুবেল আলী। জেলা সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জ। শুক্রবার, ০৫/০২/২০২১ ইং
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোখলেসুর রহমান।
শুক্রবার বিকেলে শহরের ক্লাব সুপার মার্কেট প্রাঙ্গণে প্রায় সহস্রতাধিক অসহায় শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এসময় গ্রামীণ ট্রাভেলসের প্রধান প্রসাশনিক কর্মকর্তা আব্দুল জলিল মাসুদ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ।