একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন।

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ফেব্রুয়ারি ৫, ২০২১
  • 508 বার পঠিত

মোঃ জুলফিকার আলম সুমন

জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি কাজী রোজী, লেখক গোলাম মুরশিদ, অভিনেতা রাইসুল ইসলাম আসাদসহ ২১ বিশিষ্টজন পাচ্ছেন এবারের একুশে পদক। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা, অর্থনীতিসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদক দেওয়া হয়ে থাকে। এ বছর ভাষা আন্দোলনে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন তিন জন। তারা হলেন- মোতাহের হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), শামছুল হক ও আফসার উদ্দীন আহমেদ।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য মরণোত্তর একুশে পদক পাচ্ছেন সৈয়দা ইসাবেলা (মরণোত্তর), গোলাম হাসনায়েন ও ফজলুর রহমান খান ফারুক। সংগীতে একুশে পদক পাচ্ছেন পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা আজিম, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী, আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

নিউজটি সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করুন।

এই ক্যাটাগরীর আরো খবর