1. admin@bdallnews24.net : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নওগাঁর মান্দা চকসাবাই অভিযানে ৩০ লিটার দেশী চোলাই মদসহ দুই নারী আটক।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪২ Time View

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মান্দা উপজেলা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রাম এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুই নারী হলেন এলাকার সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শিমলা রানী (১৯) এবং রিপন কুমার প্রামাণিকের স্ত্রী সিমা (২৬)। তবে অভিযানের সময় আরও দুইজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা জানতে পারেন, চক সাবাই গ্রামের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে।
অভিযান চলাকালে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একটি পাতিল ও ৪০টি প্লাস্টিকের বোতলে সংরক্ষিত মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

মান্দা থানা পুলিশ জানায়, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost