1. admin@bdallnews24.net : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

দেশে এই প্রথম ২৯ দিনের মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড।

সম্পাদক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭১ Time View

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালত ২৯ কার্য দিবসের মধ্যে এ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে। যা দেশের মধ্যে প্রথমবারের মত দেয়া দ্রুত রায়। ‌আইন অনুযায়ী ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণার নির্দেশনা রয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক তাজুল ইসলাম এ দণ্ড ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ওই শিশু। এ সময় মাঠে ঘাস কাটছিল চাঁদপুর গ্রামের শাকিল হোসেন। শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে শাকিল। শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে কান্নাকাটি করতে করতে বাবার কাছে পৌঁছায় ওই শিশু। ওইদিনই শিশুকে হাসপাতালে ভর্তি এবং গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে শিশুটির বাবা

পুলিশ তদন্ত শেষে রিপোর্ট দাখিলের পর আদালত ২৯ কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলায় ১২ জন সাক্ষীর ভার্চুয়াল ও সশরীরে জবানবন্দি গ্রহণ করেন।  সাক্ষ্য, প্রমাণ এবং মেডিকেল পরীক্ষায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ধর্ষক শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড, তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন। জরিমানার টাকা ধর্ষকের স্থাবর, অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে অর্থ আদালতের মাধ্যমে ভিকটিমের পরিবারকে পরিশোধের আদেশ দিয়েছেন বিচারক। 
রায় ঘোষণাকালে আসামি শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিল। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর ও জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মাত্র ২৯ কার্য দিবসে রায় ঘোষণা করেন আদালতে। বিচার ব্যবস্থায় যা একটি মাইলফলক হিসেবে দেখছেন অনেকে। ‌ শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দ্রুততম সময়ের মধ্যে রায় প্রদান ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিউকিটর (পি পি) তুহিন অরণ্য। মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে প্রথম ২৯ কার্য দিবসের মধ্যে রায় ঘোষণা বিচার প্রার্থীদের জন্য ইতিবাচক বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost