1. admin@bdallnews24.net : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান।

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৯ Time View

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কলারোয়ার কৃতি সন্তান, নবনির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবির হোসেন এর আগমন উপলক্ষে কলারোয়া উপজেলা ,পৌর এবং কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নিজ উপজেলায় মোটরশোভাযাত্রা সহ সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবারের এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ছাত্রদল এর যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, যুগ্ম আহবায়ক শেখ রাব্বি হাসান, পৌর ছাত্রদলের আহব্বায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল , পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিমুর রহমান দোয়েল, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল এর সাধারণ সম্পাদক অংকুর রহমান, আমানুল্লাহ কলেজের সভাপতি মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, মো.আবির হোসেন কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন এবং উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রাশেদা আশরাফ এর একমাত্র পুত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost