1. admin@bdallnews24.net : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সাঘাটায় সরকারি গাছ কাটার অভিযোগে থানায় এজাহার, অভিযুক্ত দুই ব্যক্তি।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৪ Time View

স্টাফ রিপোর্টার গাইবান্ধার সাঘাটায় সরকারি সম্পত্তিতে থাকা ইউক্যালিপটাস গাছ অবৈধভাবে কর্তন ও চুরির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, সামাজিক বনায়ন ও নার্সারী কেন্দ্র, সাঘাটা’র ডেপুটি রেঞ্জার ও ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান সোমবার (১৮ মে) সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বর্তমানে বোনারপাড়ায় কর্মরত রয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন সকাল আনুমানিক ১১টার দিকে তিনি অফিসে অবস্থানকালে লোক মারফত খবর পান যে, সাঘাটা উপজেলার পশ্চিম কচুয়া আকন্দমোড় এলাকায় পাকা রাস্তার পাশে সরকারি জায়গায় থাকা দুটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলছে কয়েকজন ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা তার উপস্থিতি টের পেয়ে কৌশলে গাছ দুটি অটোভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে পশ্চিম কচুয়া গ্রামের মোঃ আবু তাহের (৪৫) ও অনন্তপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামকে। বন বিভাগের দাবি, কাটা গাছ দুটির আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার টাকা।

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন।

বন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তাদের পরামর্শক্রমে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost