1. admin@bdallnews24.net : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

র‍্যাবের উপর মাদক ব্যবসায়ীর হামলা।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৪৫ Time View

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুলিশের বিশেষায়িত ইউনিট র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সদস্যদের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে এই ঘটনা ঘটে।

এসময় র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‍্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত এস আই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
বর পেয়ে র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান। সেই সাথে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে এখন পর্যন্ত সাংবাদিকদের কিছু জানানো হয়নি।

এদিকে মুঠোফোনে এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “তিনজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে, কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost