1. admin@bdallnews24.net : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৬ Time View

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ০৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। আজ সোমবার (১৩ মে ২০২৪) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়।
​বিজিবি সূত্রে জানা গেছে, ৫৩ বিজিবির চারটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার সুন্দরপুর ও সূর্যনারায়নপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের বিস্তারিত নিম্নরূপ:
​হাকিমপুর বিওপি: সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ০১টি গরু।​ফরিদপুর বিওপি: সুন্দরপুর ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে ০১টি গরু।​মনাকষা বিওপি: সুন্দরপুর ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ০১টি গরু।​জহুরপুর বিওপি: সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে ০১টি গরু।
​জব্দকৃত ০৪টি গরুর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি আইন অনুযায়ী উদ্ধারকৃত গরুগুল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, চলতি মে মাসে এ পর্যন্ত ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৬টি গরু জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি অত্যন্ত তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ চোরাচালান বন্ধে দুর্গম এলাকা ও নদী পথে বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”
​চোরাচালান বিরোধী এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost