1. admin@bdallnews24.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

পরকীয়ার জেরে দ্বিতীয় স্বামীকে জবাই করে হত্যা।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৩ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে চাপাতি ও ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়েছে।

স্থানীয়দের থেকে জানা গেছে, মুন্নির দ্বিতীয় স্বামী ছিলেন নিহত জাহাঙ্গীর আলম জনি (৪১)। একসময় জনি মুন্নির প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। সে সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় পাঁচ বছর আগে মুন্নি প্রথম স্বামীর সংসার ছেড়ে জনিকে বিয়ে করেন এবং দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলিতে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।

নিহতের জাহাঙ্গীর (৪১) রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের বারে চাকরি করতো বলে জানায় পুলিশ।

আজ (সোমবার, ২৯ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানার পূর্ব দেলপাড়া এলাকার চানাচুর ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম এ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জাহাঙ্গীর ভোর আনুমানিক সাড়ে ৪টায় তার কর্মস্থল থেকে বাড়িতে ফেরেন। এসময় তার স্ত্রী তাকে খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। পরে সে ঘুমিয়ে গেলে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫) ধারালো চাপাতি ও ছুরি দিয়ে তার গলা এবং দুই হাতের কব্জিতে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
খবর পেয়ে ফতুল্লা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফারজানা আক্তার মুন্নিকে হেফাজতে নেয়। পরে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, পরকীয়া-সংক্রান্ত দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত নারীর আগের একটি সংসার ছিল এবং সেখানে তার দুই সন্তান রয়েছে। বর্তমান সংসারে তাদের দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost