1. admin@bdallnews24.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সাংবাদিক জনি’র মা আর নেই।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৯ Time View

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, bdall24.com নিউজ পোর্টালের সম্পাদক আতিকুজ্জামান সাহেবের (মা) আফরোজা বেগম গতকাল সকাল ১০.৩০ মিনিটে তার নিজ বাসভবন পশ্চিম দেওভোগ নাগবাড়ী নারায়ণগঞ্জ, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‎ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ১৯৬৮ সনে ঐতিহ্যবাহী বিক্রমপুর টঙ্গীবাড়ী উপজেলার বাহেরপাড়া গ্রামের মীরবাড়ি জন্মগ্রহণ করেন।

তিনি দীর্ঘদিন মুন্সিগঞ্জ রামপাল ইউনিয়নের মিলকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের শহীত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
‎ তার অসংখ্য ছাত্র-ছাত্রী গুনোগ্রাহী বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ে কর্মরত আছেন ।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তিনি শিক্ষকতা জীবনের পাশাপাশি দরিদ্র অসহায় মানুষদের পাশে থেকে কিভাবে আত্মকর্ম সংস্থানের মাধ্যমে পরিবারের দারিদ্র বিমোচন করা ও বাল্য শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে আত্মনির্ভরশীল হওয়া যায়, তাদের পাশে থেকে কাজ করে গেছেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন এই গুণী শিক্ষক।‎ হঠাৎ শ্বাসকষ্ট জনিত শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‎ মৃত্যুকালে তিনি (৩) ছেলে ও (২) মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার প্রথম নামাজের জানাজা গতকাল শুক্রবার বাদ জুমা ইসলামাবাদ জামে মসজিদ নারায়ণগঞ্জ ও দ্বিতীয় জানাজা বাদ আসর তার স্বামীর বাড়ি, উত্তর কাজীকসবা মুন্সিগঞ্জ মসজি-এ অনুষ্ঠিত হয়। এরপর উত্তর কাজী কসবা জামে মসজিদ কবরস্থান-এ তার স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By Raytahost