বিশেষ প্রতিনিধিঃ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সহ দেশ বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা লাল সবুজ সংগঠন ও সানরাইজ মডেল স্কুল এর সভাপতি ,রোটারিয়ান, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি অল নিউজ ২৪ডটনেট এর সহকারী সম্পার্দক মোঃ সোহেল মাহাম্মুদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মহান আলাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন। মহান আলাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে আনুগত্য প্রদর্শন করেছেন তা অতুলনীয়। মুসলিম উম্মাহর এই বিশেষ দিন সমগ্র বিশ্ববাসীর কাছে ইব্রাহিম (আ.) এর ত্যাগ চির সমুজ্জ্বল ও অনুকরণীয় হয়ে থাকবে। একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ বিনির্মাণে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য।