নাটোরের বাগাতিপাড়ায় নৌকার মাঝি আব্দুল কুদ্দুস কে ফুলের মালা দিয়ে বরন!!
মোঃ রাজিবুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধিঃ-
নাটোরের বাগাতিপাড়া আসন্ন ২নং জামনগর ইউনিয়ন নির্বাচনে, পূনরায় নৌকার মাঝি আব্দুল কুদ্দুস কে ফুলের মালা দিয়ে বরন করে নিলেন জামনগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
রোজ রবিবার (২৪-১০-২০২১)ইং বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে জামনগরে উদ্দেশ্যে রওনা হয়ে, ট্রেন থেকে বিকেল ৪.০০ ঘটিকায় আব্দুলপুর স্টেশনে নামেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূনরায় নৌকার মাঝি আব্দুল কুদ্দুস।
এই সংবাদ পেয়ে বাগাতিপাড়া উপজেলা ২নং জামনগর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, ও অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতা-কর্মী তাকে ফুলের মালা দিয়ে বরন করে নেন।
আব্দুলপুর স্টেশন থেকে নেতা কর্মি সহ আব্দুল কুদ্দুস সরাসরি লালপুর বাগাতিপাড়ার অবিসংবাদিত নেতা শহীদ মমতাজ উদ্দীনের কবর জিয়ারত করেন, জামনগর ইউনিয়নে নৌকার মাঝি আব্দুল কুদ্দুস।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর বাগাতিপাড়া উপজেলার নাটোর - ১ আসনের (সাবেক) সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ এমপি,জামনগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ লোকমান হাকিম,সাধারণত সম্পাদক মোঃ মাজেদুর রহমাম,জামনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জুয়েল রানা,সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, জামনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাহমুদ, ইউপি সদস্য আত্তাব আলী,সহ আলতাব, ভাষান,নয়ন,ছোটন,জিয়া প্রমূখ।