RAB 10 এর জালে একজন ভুয়া পুলিশ গ্রেফতার গ্রেপ্তার।
মোঃ ফয়সাল হাওলাদার সহকারী সম্পাদক।
rab 10, cpc 3, ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আভিযানিক ডিএমপি ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন নয়াগাঁও , বাদশামিয়া স্কুলের সামনে পাকা রাস্তার উপর থেকে
সাজিদ সরকার ইমন নামে একজন ভুয়া পুলিশ গ্রেফতার করেছে।
গত ১০/১২/২০২০ইং তারিখে মধ্যরাতে বিশেষ অভিযানে একজন ভুয়া পুলিশ কর্মকর্তা ১। সাজিদ সরকার@ ইমন (৩১), পিতা -মৃত মনিরুল হক সরকার, মাতা- রাহাতন বেগম , স্থায়ী ঠিকানা-আমিন নগর, থানা - মুরাদনগর, জেলা- কুমিল্লা , বর্তমান ঠিকানা-ঝাউলাহাটি চৌরাস্তা জুলহাসের বাড়ির ভাড়াটিয়া থানা কামরাঙ্গীরচর ডিএমপি ঢাকা,কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উক্ত আসামির নিকট হইতে ১ জোড়া সরকারি হ্যান্ডকাপ, একটি মোবাইল এবং নগদ ২৬০/- সহ উদ্ধার করা হয়।
আসামি কে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে সে দীর্ঘদিন যাবৎ নিজেকে ডিবির সহকারি পুলিশ কমিশনার পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল।
অাসামি নিজেকে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষদেরকে বিভিন্ন সভায় ভয়-ভীতি প্রদর্শন করে আসছিল মিথ্যা পরিচয় বিবাহের জন্য মেয়ে দেখছিলা।
এমন সংবাদের ভিত্তিতে RAB 10 এর একটি আভিযানিক দল উক্ত মিথ্যা পরিচয় দানকারী পুলিশ কর্মকর্তাকে১০-১২-২০২০ তারিখে রাত্রি ১১.৫৫ টার
সময় টাকা লেনদেন কালে হাতে নাতে আটক করে ডিএমপি ঢাকার কামরাঙ্গীরচর থানায় সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা প্রক্রিয়াধীন ।